নিজস্ব প্রতিবেদক: সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরীর সহধর্মিণী এবং বর্তমান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জননেতা ইয়াসের খান চৌধুরী এমপি’র রত্নগর্ভা মাতা মরহুমা আলহাজ্ব বেগম আর. কে. চৌধুরীর আজ ৯ম মৃত্যুবার্ষিকী ।
সোমবার (১৯ আগস্ট) মরহুমার এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও নান্দাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন।
এক শোকবার্তায় সাদ্দাম হোসেন বলেন, “মরহুমা বেগম আর. কে. চৌধুরী ছিলেন একজন মহিয়সী নারী। তিনি তাঁর বর্ণাঢ্য জীবনে সমাজসেবা ও ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবা করে গেছেন। বিশেষ করে, তাঁর সুযোগ্য সন্তান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী যেভাবে দেশ ও জাতির সেবা করে যাচ্ছেন, তার পেছনে মরহুমার সঠিক দিকনির্দেশনা ও আদর্শ কাজ করেছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়।”
তিনি আরও বলেন, এই শোকাবহ দিনে আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। স্থানীয় সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
এছাড়া মরহুমা বেগম আর. কে. চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এবং দলীয়ভাবে নান্দাইল ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাাশি নান্দাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও মরহুমার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
![]()

