নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ৫নং গাংগাইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবশে গাংগাইল ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের সমন্বয়ে শনিবার (২৯ আগস্ট) বিকালে শাইলধরা বাজার এলাকায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টা থেকেই দুটি ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল ও বিএনপি’র দলীয় স্লোগানসহকারে দলে দলে সম্মেলনে অংশগ্রহণ করেন।
গাংগাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো: এনামুল কাদির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, বিএনপি নেতা আলী আসলাম ভূঞা।
এছাড়া আরও বক্তব্য রাখেন, কাজী মঞ্জুরুল হক, সাইফুল ইসলাম লিটন, আব্দুল মান্নান ভূইয়া, রফিকুল ইসলাম, আলী উসমান গণি, মাহমুদুল হাসান ইদ্রিছ, নূরুল ইসলাম নুরু, আজিজুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা আলী আকবর, যুবদল নেতা রাসেল আহম্মেদ, দেলোয়ার হোসেন, জুনায়েদ সিদ্দিকী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনসারুল্লাহ, সাধারণ সম্পাদক শাহআলম, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নওশাদ প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাস্টার, যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, সদস্য মনোয়ার হোসেন, বিএনপি নেতা শফিকুল ইসলাম রিপন মাস্টার, ইউপি সদস্য আবদুল কাদির, ইউপি সদস্য নাজিম উদ্দিন, মনিরুজ্জামান বিজয়সহ দলীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিল।
সম্মেলনে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ” বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে দলকে ঢেলে সাজানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

