ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

৫ই আগস্ট নানা কর্মসূচিতে অংশ নিতে নান্দাইলে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ৫ আগস্ট (বুধবার) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দিনব্যাপী রাষ্ট্রীয় সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষে তিনি নান্দাইলে বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

প্রতিমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি নান্দাইলের নিজ বাসভবন “বাহাদুরপুর হাউজ”-এ উপস্থিত হবেন। এরপর সকাল ১০:৩০ মিনিটে নান্দাইল শহীদ মিনার চত্বরে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে দিনের মূল কর্মসূচি শুরু করবেন।

বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে তিনি ‘জুলাই-ফটো এক্সিবিশন’ বা আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করবেন। এরপর ১১:৩০ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং বীর যোদ্ধাদের সম্মানে আয়োজিত বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রতিমন্ত্রী ধারাবাহিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান ও প্রতিরোধ’ শীর্ষক গ্রাফিতি অঙ্কন অনুষ্ঠান, ‘স্মৃতি ক্যানভাস’ (গণস্বাক্ষর ও অভিজ্ঞতা লিখন) এবং উপজেলা পরিষদে নবনির্মিত ‘জুলাই কর্ণার’-এর শুভ উদ্বোধন করবেন।

মধ্যাহ্ন বিরতি ও নামাজের পর বিকাল ৪টায় তিনি ময়মনসিংহ সদরের দুলদুল ক্যাম্পে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করবেন। দিনের সর্বশেষ কর্মসূচি হিসেবে বিকাল ৫টায় নান্দাইলের ঐতিহাসিক চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সন্ধ্যা ৭:০০ টা নান্দাইল হতে ঢাকাস্থ গুলশান নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন ।

মাননীয় প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নান্দাইল উপজেলা প্রশাসন ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রীর এই সফর জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে অমলিন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।