ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

উৎসবমুখর পরিবেশে লক্ষিয়ায় বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার লক্ষিয়ায় যুবসমাজের উদ্যোগে আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিকেল থেকেই লক্ষিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় করেন শত শত দর্শক। তাদের উচ্ছ্বাসে পুরো মাঠ যেন পরিণত হয় এক মিলনমেলায়।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে টিম আলফা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ৩-১ গোলের ব্যবধানে টিম রাইজিং স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ ও দর্শকনন্দিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. রুস্তম আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কদ্দুস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী মো. রিপন।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, ক্রীড়ানুরাগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের সুস্থ বিনোদন, শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই।

আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখা, সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক উদ্যোগ ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।