মিজানুর রহমান সভাপতি, মাসুম পাঠান সাধারণ সম্পাদক
আবু হানিফ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মিজানুর রহমান শিকদারকে সভাপতি ও মাসুম পাঠানকে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ অনুমোদন করেন জেলা কমিটির সভাপতি মাজহারুল আলম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার, অধ্যক্ষ মো. আবুল কাসেম, প্রধান শিক্ষক ছালাহ উদ্দিন ভুইয়া, আব্দুর রব, মো. আনোয়ারুল হক, নুরুন্নাহার বেগম ও আলেয়া ফেরদৌস আরা।
নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি কানিজ ফাতেমা শিল্পী, মো. কাজল মিয়া, মো. রফিকুল ইসলাম, মো. আবুল কাসেম ও আজহারুল হক রানা; যুগ্ম সাধারণ সম্পাদক ফায়জুল হক জুয়েল, মো. তুহিন মিয়া, জহিরুল হক জোয়ারদার ও একেএম আনোয়ারুল হক;
সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান; যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল ইসলাম, মো. সাদেকুল ইসলাম, আবু সিদ্দিক, ফজলুর রহমান ও আব্বাস উদ্দিন; অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, যুগ্ম অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন; প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেক, যুগ্ম প্রচার সম্পাদক রমজান আলী; যোগাযোগ ও প্রকাশনা সম্পাদক শাহেদুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক শাহিনুর আকন্দ; দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খোকন, যুগ্ম দপ্তর সম্পাদক ইখতিয়ার উদ্দিন মো. লালন;
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম; তথ্য ও প্রযুক্তি সম্পাদক তরিকুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক আব্দুল ফাহাদ জাকির;
মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, যুগ্ম সম্পাদক আমেনা খাতুন;শিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. হানিফা; ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম ভুইয়া;
ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুম আল মামুন, যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম;সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আছমা আক্তার;
সমাজকল্যাণ সম্পাদক মো. তানজিল মিয়া, যুগ্ম সম্পাদক মো. সেলিম মিয়া; পাঠাগার সম্পাদক মনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মো. নাঈম।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— আল আমিন, রেজুয়ানুল হক, মোহাম্মদ ফয়জুল্লাহ, রবিউল্লাহ, ফারুকুর রহমান, আব্দুল হালিম, মো. আসাদুল্লাহ, জুলহাস মিয়া ও আব্দুল কাদির।

