ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ এর পাকুন্দিয়া উপজেলা কমিটি গঠন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ পাকুন্দিয়া প্রতিনিধি:- মোহাম্মদ বুরহানুদ্দীন সভাপতি, গোলাপ আমিন সাধারণ সম্পাদক এবং আফসার আশরাফী সাংগঠনিক সম্পাদক।

কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের পাকুন্দিয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

পিএইচডি গবেষক ও প্রাবন্ধিক মোহাম্মদ বুরহানুদ্দীনকে সভাপতি, কবি ও ছড়াকার গোলাপ আমিনকে সাধারণ সম্পাদক এবং কবি ও সাংবাদিক আফসার আশরাফীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদকাল আগামী দুই বছর (২০২৫-২০২৬, ২০২৬-২০২৭)।
কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি খ্যাতিমান লেখক, ইতিহাসবিদ ও গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম এ কমিটির অনুমোদন দিয়েছেন।

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন- সহ-সভাপতি কবি ও লেখক আলমগীর খোরশেদ, লেখক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মিনহাজ উদ্দিন, কবি এম. হাবিবুর রহমান, লেখক ও টাকশাল কর্মকর্তা মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ভিওপি এডমিন এসএম রায়হান, পাঠাগার সম্পাদক মুহাম্মদ রবিন সরকার, অর্থ সম্পাদক কবি আল আজাদ, প্রচার সম্পাদক কবি বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক কবি মোখলেছুর রহমান আকন্দ, কার্যকরী সদস্য সহকারী অধ্যাপক সাদেক আকন্দ, কবি আসিফুজ্জামান খন্দকার, সাংবাদিক মো. সাইদুল ইসলাম, গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক সুলতান আফজাল আইয়ূবী, মাওলানা মো. শফিকুল ইসলাম, চিন্তক ওয়াজেদ নবী, কবি ও শিক্ষক শারমীন বেগম, কবি রফিকুল ইসলাম খোকন, কণ্ঠশিল্পী হামিদুর রহমান হামিদ।

উল্লেখ্য, কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।