ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জেলা প্রশাসকের সাথে নান্দাইলের নবনির্বাচিত এমপি ইয়াসের খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমানের সাথে তিনি এই সাক্ষাৎ করেন। এসময় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

সাক্ষাৎকালে ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা সহ শান্তিপূর্ণ  নির্বাচন  অনুষ্ঠিত হওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  এছাড়া তিনি আরও বলেন, “নান্দাইলের মানুষ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আমি এই জনপদের মানুষের সেবা এবং এলাকার সুষম উন্নয়নে বদ্ধপরিকর। সরকারের প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় আমরা নান্দাইলকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব।”

এসময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং জনকল্যাণমূলক কাজে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী ‘ধানের শীষ’ প্রতীকে ৮৫,৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হন।  

বিপুল এই জয়ের পর আজই প্রথম তিনি জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ করলেন। সাক্ষাতকালে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।