ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

দূর্নীতি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিন ॥- ইয়াসের খান চৌধুরী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে দুর্নীতি ও প্রতিহিংসার রাজনীতি চিরতরে বন্ধ করতে এবং উন্নয়নের ধারা বেগবান করতে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নান্দাইল উপজেলা সদরস্থ চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই জনসভাটি নান্দাইলের ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, “আমি আপনাদের সংসদ সদস্য হতে আসিনি, এসেছি আপনাদের সেবক হয়ে কাজ করতে। ধানের শীষ প্রতীকে আমাকে জয়যুক্ত করলে নান্দাইল থেকে সব ধরনের চাঁদাবাজি, জুয়া, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করা হবে। আমার মরহুম পিতা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে আমি একটি আধুনিক ও নিরাপদ নান্দাইল গড়তে চাই।”

তিনি নান্দাইলবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে একাধিক উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে বলেন, “নির্বাচিত হলে নান্দাইলবাসীর প্রাণের দাবি ত্রিমুখী ব্রিজ নির্মাণ করা হবে। এছাড়া শ্রমিকদের জন্য উন্নত বিশ্রামাগার, উপজেলা সদর হাসপাতালের মানোন্নয়নসহ পশ্চিম ও পূর্ব নান্দাইলে আরও দুটি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে। যুবকদের মেধা বিকাশে উন্নতমানের স্টেডিয়াম স্থাপন এবং প্রতিটি ইউনিয়নে ফ্রি ওয়াইফাই জোন তৈরি করা হবে। কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে আমরা আপোষহীনভাবে কাজ করব।”

রাজনীতিতে সহাবস্থানের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, “ধানের শীষ বিজয়ী হলে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। কোনো রাজনৈতিক নেতাকর্মীর ওপর হামলা বা মামলা করা হবে না। যারা বর্তমানে প্রকাশ্য আসতে পারছেন না, তারা আগামী ১২ই ফেব্রুয়ারি নিরবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন। আপনাদের ভয়ের কোনো কারণ নেই, ইনশাআল্লাহ জয় আমাদের সুনিশ্চিত।”

নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূইয়া বিপ্লপ ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, উপজেলা যুবদল নেতা শাকিল আহম্মেদ, আকরাম হোসেন ফেরদৌস ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহম্মেদ অনিক প্রমুখ।

জনসভা চলাকালীন পুরো শহর ধানের শীষের মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে। নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।