ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গাংগাইল ইউনিয়ন বিএনপি’র নির্বাচনী মিছিল অনুষ্ঠিত।।

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার গাংগাইল ইউনিয়নে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) বিকালে নান্দাইল রোড বাজারে গাংগাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ধানের শীষের মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের ‘ধানের শীষ’ ও ‘ ইয়াসের খানের ধানের শীষ’ এর স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

এসময় গাংগাইল ইউনিয়ন বিএনপি’র আহব্বায়ক মো: আব্দুল্লাহ ভূঁইয়া ও সদস্য সচিব ডা: সাইফুল ইসলামের নেতৃত্বে এই মিছিলে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে নেতারা বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।  তাই ঘরে বসে না থেকে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার জোর আহ্বান জানান।

এসময় নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, সদস্য আব্দুল কদ্দুস, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, বিএনপি নেতা আবদুল মান্নান, বাহা উদ্দিন বাক্কী, আলী আসলাম ভূইয়া, শফিকুল ইসলাম রিপন, যুবদল নেতা ইমামুল হক চন্দন, আতাউর রহমান, ইউপি সদস্য গোলাপ মিয়া, ইউপি সদস্য নাজিম উদ্দীন, ছাত্রদল নেতা শিবলী নোমান সোহেল, বেনজির আহম্মেদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম দল নেতা মনিরুজ্জামান বিজয় সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।