ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ধানের শীষের স্লোগানে মুখরিত নান্দাইলের খারুয়া ইউনিয়ন: বিজয়ের লক্ষ্যে বিএনপির বিশাল মিছিল

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৫, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের নান্দাইলে ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার খারুয়া ইউনিয়নে এক বিশাল বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার পর খারুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি খারুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ‘ ভোট দিবো কিসে? ধানের শীষে” ‘জিয়া-খালেদা-তারেক ও ইয়াসের খান চৌধুরীর ধানের শীষ’ নামে বিভিন্ন ধরনের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মিছিল শেষে খারুয়া উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে ইয়াসের খান চৌধুরীর বিজয় সুনিশ্চিত করতে এবং দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার জোর আহ্বান জানানো হয়।

এসময় নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও খারুয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো.ওয়ালী উল্লাহ, সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ জালাল উদ্দিন মন্ডল, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য কাজী আব্দুস সাত্তার, সম্মানিত সদস্য শেখ মাহমুদ হোসেন, সদস্য বদরুজ্জামান বাদল মাস্টার, সদস্য হাবিবুর রহমান মাস্টার, খারুয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক উপদেষ্ঠা মিজবাহ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূইয়া, ইউনিয়ন বিএনপি নেতা আশিকুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির, যুবদল নেতা আলমগীর, হাসান মাহমুদ বাবুল, সিদ্দিকুর রহমান সোহেল, আশিক আলী মন্ডল সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকগণ উপস্থিত ছিলেন।

 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।