আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করতে আহ্বান জানিয়ে পাকুন্দিয়ায় পৌর সভায় বরাটিয়া অনুষ্ঠিত হলো মতবিনিময় ও আলোচনা সভা।
রবিবার সন্ধ্যায় পাকুন্দিয়ার পৌর সভায় বরাটিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থল জনসমাগমে মুখরিত হয়ে ওঠে— নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। সভাস্থলে ‘জিন্দাবাদ, গণতন্ত্র চাই, ধানের শীষে ভোট দিন’— এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারদিক।
সভায় প্রধান অতিথি ছিলেন— পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন বলেন,
“এই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, দুর্নীতি-লুটপাটে দেশ বিপর্যস্ত। মানুষ আজ পরিবর্তন চায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণের মুক্তির নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে দেশটাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।”
তিনি আরও বলেন—“বিএনপি ক্ষমতায় গেলে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরবে, গুম-খুন-হামলার রাজনীতি বন্ধ হবে এবং দেশের আদর্শ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে। আমি জনগণের প্রার্থী, এলাকার ছেলে— আপনাদের ভোট চাই, সহযোগিতা চাই।” এতে বক্তব্য রাখেন, তৌফিকুল ইসলাম তৌফিক যুগ্ন আহ্বায়ক, আতিকুর রহমান মাসুদ, যুগ্ম আহ্বায়ক পাকুন্দিয়া উপজেলা বিএনপি, আঃ কুদ্দুস যুগ্ম আহ্বায়ক পাকুন্দিয়া উপজেলা বিএনপি, মাহমুদজ্জামান রিপন,যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি, সিদ্দিক হোসেন রিপন সাংগঠনিক সম্পাদক পাকুন্দিয়া পৌর বিএনপি,
সভায় সভাপতিত্ব করেন মোঃ আজিজুল হক দুলাল, সাবেক সভাপতি, পাকুন্দিয়া সদর ইউনিয়ন বিএনপি। তিনি বলেন—“কটিয়াদী-পাকুন্দিয়ার মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিপুল বিজয় নিশ্চিত।”


