ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলকে জনবান্ধব ‘মডেল উপজেলা’ গড়তে চান সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল।।

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার সার্বিক উন্নয়নে নতুন রূপরেখা ও আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন নান্দাইল পৌরসভার সাবেক সফল মেয়র আজিজুল ইসলাম পিকুল। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি নিজোকে ঘোষণা দিয়েছেন—নির্বাচিত হলে নান্দাইলকে একটি আধুনিক, উন্নত এবং জনবান্ধব ‘আদর্শ উপজেলা’ হিসেবে গড়ে তুলবেন।

ঈদুল ফিতর পরবর্তী তিনি নান্দাইলের একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও পাড়া-মহল্লায় সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা, মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।  তৃণমূল থেকে উঠে আসা এই জননেতার প্রার্থিতা ঘোষণায় সাধারণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা ও ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে।

নান্দাইলের সাধারণ মানুষের মতে, আজিজুল ইসলাম পিকুল  রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় নির্যাতন, অর্ধ শতাধিক মামলায় জেল ও জুলুম সহ্য করলেও তিনি কখনো জনগণের আস্থা হারাননি বা অন্যায়ের সাথে আপস করেননি। তাঁর সমর্থকরা মনে করেন, পৌর মেয়র হিসেবে তাঁর সফল অভিজ্ঞতা উপজেলা পর্যায়েও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

সম্প্রতি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে আজিজুল ইসলাম পিকুল তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, “নান্দাইলের মাটি ও মানুষের সঙ্গে তাঁর নাড়ির সম্পর্ক।  তিনি এই উপজেলার পরিকল্পিত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, উন্নত স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে নান্দাইলকে সারা দেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চান।”

নান্দাইল উপজেলার প্রবীণ ও নতুন ভোটাররা বলেন, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই যাকে সহজেই পাওয়া যায় এবং যিনি সাধারণ মানুষের দুঃখ বোঝেন। পিকুল ভাই আমাদের সেই ভরসার প্রতীক।”

এ বিষয়ে সাবেক পৌর মেয়র আজিজুল ইসলাম পিকুল জানান,  ক্ষমতার মোহে নয় বরং মানুষের সেবা করতেই তিনি নির্বাচনে লড়বেন। তাঁর প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা, বেকার যুবকদের জন্য আইটি ও কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা। এছাড়া তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সৃজনশীল কাজের সুযোগ বৃদ্ধির বিশেষ পরিকল্পনা রয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।