নিজস্ব প্রতিবেদক ; ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২রা ডিসেম্বর ) ফুলবাড়ীয়া বাজারে চন্ডীপাশা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জননেতা ইয়াসের খান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানের সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মামুনুর রশীদ।
দোয়াপূর্ব আলোচনা সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর অসামান্য ত্যাগের কথা স্মরণ করা হয়।
আলোচনা শেষে মুফতি খাইরুল ইসলাম মহান আল্লাহর দরবারে দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
এসময় নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক রেজাউল করিম, ইউনিয়ন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুর রশীদ বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা মাহবুবুল ইসলাম খান, শ্রমিক দল নেতা ছায়েদুর রহমান ফারুক, রুকন উদ্দিন, ছাত্রদল নেতা হুমায়ূন, আবু রায়হান, মিল্টন, তরুণ দল নেতা উলাফত মিয়া সহ চন্ডীপাশা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

