নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশের প্রথম সফল মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক সরকার প্রধান ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তারেরঘাট বাজারে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা সহ বেগম জিয়ার পরিবারের সুস্থতা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান।
মোনাজাতপূর্ব ডা: আব্দুল আউয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি মো. জুয়েল মিয়া, জেলা মুক্তিযুদ্ধ প্রজম্ন দলের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা উত্তর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান সুমন, নান্দাইল উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি শামীম আহম্মেদ, সহ-সভাপতি খলিলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়া প্রমুখ।
এসময় মুক্তিযুদ্ধ প্রজন্ম দল নান্দাইল উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ সহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

