নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) উপজেলার বরিল্যা বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সদস্য মো: রফিক উদ্দিন মাস্টারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. রহুল আমিন, পৌর বিএনপির সম্মানিত সদস্য এসএম মাসুদ, যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান শাহজাহান, শামসুল ইসলাম শামসু, আবদুল ওয়াহাদ, আবদুল মজিদ মেম্বার, মিলন মেম্বার, ডিলার শফিকুল ইসলাম, মন্জু মিয়া, রাকিব মিয়া, আব্দুস সাত্তার প্রমুখ।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা সহ নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এসময় জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

