ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে জুলাই স্মরণে গণঅধিকার পরিষদ পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।।

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে গণঅধিকার পরিষদ পৌর শাখার উদ্যোগে ‘জুলাই স্মরণে শহীদদের আত্মত্যাগ ও নতুন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬ ঘটিকায় নান্দাইল পৌরসভায় এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নান্দাইল উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম আনার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক তানভীর ভূইয়া। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিক্সন ভূইয়া।

নান্দাইল পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক পিন্টু চন্দ্র বিশ্বশর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসময় বক্তারা বলেন, “জনতার অধিকার রক্ষায় গণঅধিকার পরিষদ সব সময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের অঙ্গীকার—দেশ হবে জনতার।”

সভার এক পর্যায়ে নান্দাইল পৌর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক পিন্টু চন্দ্র বিশ্বশর্মা আগামী স্থানীয় নির্বাচনে নান্দাইল পৌরসভার মেয়র পদে গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী হিসেবে নিজের ইচ্ছা প্রকাশ করেন। এসময় তিনি পৌরবাসীর সেবা করার সুযোগ চেয়ে সকলের নিকট দোয়া, আশীর্বাদ ও পূর্ণ সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় সংগঠনের মূলনীতিগুলো তুলে ধরেন। এসময় গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।