নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নান্দাইলে সুসংগঠিত হয়েছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল। ধানের শীষের জয় নিশ্চিত করার লক্ষ্যে নান্দাইল উপজেলা শাখার নেতাকর্মীরা এখন রাজপথে ঐক্যবদ্ধ ও দৃঢ়বদ্ধ পরিকর।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ জানুয়ারি) বেলা ৩ ঘটিকায় নান্দাইল নতুন বাজারস্থ উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে ইয়াসের খান চৌধুরীর নিকট নান্দাইল পৌরসভা ও ১৩টি ইউনিয়নের নবগঠিত মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কমিটির অনুমোদিত ও স্বাক্ষরিত নথিপত্র তুলে দেন নান্দাইল উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি শামীম আহম্মেদ ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বিজয়।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে ইয়াসের খান চৌধুরী বলেন, “দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ধানের শীষের বিজয় অপরিহার্য। মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের এই উদ্যম ও সাংগঠনিক শক্তি নান্দাইলে বিএনপির হাতকে আরও শক্তিশালী করবে।” তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, সদস্য সচিব এনামুল কাদির, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস প্রমুখ। এছাড়া মুক্তিযুদ্ধ প্রজন্ম দল নান্দাইল শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি খলিলুর রহমান খলিল, সুরাফ মিয়া, রতন মিয়া ও মোস্তাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন মিয়া, সাইফুল ইসলাম ও এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফ মিয়া; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাত্তার মিয়া, সহ-দপ্তর সম্পাদক একরামুল হক, সহ-প্রচার সম্পাদক মনোয়ার হোসেন, সহ-সম্পাদক মো. রেণু মিয়া ও মো. ফয়সাল মিয়া এবং সহ-অর্থ বিষয়ক সম্পাদক রোপন মিয়াসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ।
এসময় উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগের অঙ্গীকার ব্যক্ত করেন।

