ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ॥

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপ-প্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার মুশুল্লী ইউনিয়নের তারেরঘাট বাজারে ময়মনসিংহ-টু কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী ও শ্রমিকরা সম্মিলিতভাবে জানান, একটি কুচক্রী মহল ঐতিহ্যবাহী তারেরঘাট বাজারের পাথর ব্যবসা শিল্পটিকে ধ্বংস করার উদ্দেশ্যে ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে ফেসবুকে নানা ধরনের অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। এই মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা অত্যন্ত মানহানিকর এবং দুঃখজনক। উপস্থিত সকলেই এসব মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চু, অন্যান্য পাথর ব্যবসায়ী, খেটে খাওয়া শ্রমিকগণ এবং নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।