নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের নান্দাইলে প্রগ্রেসিভ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এন্ড মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের শান্তিনগর মোড়ে অবস্থিত স্কুল প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন রফিকুল ইসলাম মোড়ল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাশহাটি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কুশল আহমেদ রনি, প্রগ্রেসিভ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মডেল একাডেমীর পরিচালক খায়রুল ইসলাম, নান্দাইল বেসরকারি প্রাথমিক ঐক্য পরিষদের সভাপতি শাহজাহান ভূঁইয়া, কোষাধ্যক্ষ আফরোজা পারভিন, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ কাব্য, শিক্ষা সচিব শাকিল আহমেদ এবং সমাজসেবক সুজন মিয়া।
বক্তারা তাদের বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে ও পড়াশোনায় আরও উৎসাহিত করবে। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

