ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও র‌্যালির মাধ্যমে হোমিওপ্যাথি জনকের ২৭১তম জন্মজয়ন্তী উদযাপিত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৫, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক স্যার ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) নান্দাইল উপজেলা সদরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। হোমিও ডক্টরস এসোসিয়েশন (হোডা) নান্দাইল উপজেলা শাখার আয়োজনে এবং ‘ক্যাশ’ বাংলাদেশ ও হোডা ময়মনসিংহ জেলা শাখার সহযোগিতায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রথমে নান্দাইল উপজেলা পরিষদ হল রুমের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হল রুমে এসে মিলিত হয়। র‌্যালির পূর্বে ফ্রি হোমিও চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করা হয়, যেখানে এলাকার বিপুল সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।

পরে হোডা নান্দাইল উপজেলা শাখার সভাপতি ডা. আমিনুল হক ভুইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহজাহান শাজুর সঞ্চালনায় হোমিওপ্যাথির গুরুত্ব ও ডা. হ্যানিম্যানের অবদান তুলে ধরে আলোচনায় সভায় বক্তব্য রাখেন হোডা ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুজ্জামান খান রুমেল, হোডা নান্দাইল শাখার প্রধান উপদেষ্টা ডা. আলাউদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা ডা. আব্দুর রহিম আকন্দ, হোডা নান্দাইল শাখার সাবেক সভাপতি ডা. জামাল আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক ডা. ভানু কুমার সেন, হোডা নান্দাইল শাখার সহ-সভাপতি ডা. মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ডা. নুরুল হক বিএসসি, সিনিয়র সাংগঠনিক সম্পাদক ডা. আজহারুল ইসলাম হেলাল, প্রচার প্রকাশনা সম্পাদক ডা. শাহজাহান ফকির, ডীপলেড হোমিও ল্যাবরেটরীজ লি.-এর এরিয়া ম্যানেজার ডা. মোহাম্মদ তাজ উদ্দিন শরীফ ও নিউ লাইফ কোং লি.-এর আরএসএম ফজলুল করিম, ডা. আসাদুজ্জামান ভুইয়া প্রমুখ।

বক্তারা বলেন, আধুনিক পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা হিসেবে হোমিওপ্যাথি আজ সারাবিশ্বে স্বীকৃত। তৃণমূল পর্যায়ে এই চিকিৎসা সেবাকে আরও জনপ্রিয় ও উন্নত করতে চিকিৎসকদের নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।

এসময় হোডা নান্দাইল শাখার সদস্যবৃন্দসহ স্থানীয় হোমিও চিকিৎসক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।