ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বিএনপি’র আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করলেন ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পূর্ব নান্দাইল আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বারুইগ্রাম চৌরাস্তা বাজারে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী।

উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি ইয়াসের খান চৌধুরী বলেন, “এই কার্যালয়টি নান্দাইলে বিএনপি’র রাজনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করে তুলবে। এর মাধ্যমে আমরা জনগণের কাছে যেতে এবং তাদের সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখতে পারব।” তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।”

এসনয় উপস্থিত নেতাকর্মীরা কার্যালয় উদ্বোধনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে নান্দাইলে বিএনপি আরও শক্তিশালী হবে বলে আশা প্রত্যাশা ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা বুলবুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা বাবুল আহম্মেদ অনিক, শাকিল মাহমুদ সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিএনপি সমর্থিত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।