ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বিএনপির দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১০, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে ময়মনসিংহের নান্দাইলে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। ‘নান্দাইলে অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’ স্লোগানে বুধবার সন্ধ্যার পর উপজেলা সদরে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা নাসের খান চৌধুরীর অনুসারী ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন। মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিলটি নান্দাইল উপজেলা সদরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভে অংশ নেওয়া নাসের খান চৌধুরীর অনুসারীরা অভিযোগ করে বলেন, “দলের চরম দুর্দিনে এবং বিগত দিনের আন্দোলন-সংগ্রামে যেসমস্ত নেতাকর্মী রাজপথে সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়ন করা হয়নি। ত্যাগী নেতাদের বাদ দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তা তৃণমূলের কর্মীরা মেনে নেবে না।”

বক্তারা অবিলম্বে ঘোষিত সম্ভাব্য মনোনয়ন বাতিল করার দাবি জানান। দলের স্বার্থ বিবেচনায় ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতার হাতে দলীয় মনোনয়ন তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর আহ্বান জানান তারা।

উক্ত মশাল মিছিলে বিএনপি সমর্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।