নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো: এনামুল কাদিরের ব্যাক্তি উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ী-লুঙ্গী ও নগদ অর্থ বিতরণ করেন।
শুক্রবার (২০ মার্চ) নান্দাইল উপজেলা সদর জনতা কমিউনিটি সেন্টারে পাঁচ শতাধিক অসহায় দরিদ্র নারী-পুরুষের মাঝে এসমস্ত ঈদ উপহার বিতরণ করেছেন।

জানাগেছে, অসহায় মানুষের মুখে ঈদের হাসি ও আনন্দ ভাগাভাগি করতে প্রতিবছরের ন্যায় এ বছরেও তিনি এই বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এ বিষয়ে বিএনপি নেতা এনামুল কাদির জানান, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ উপলক্ষে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা—সকলে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করবে এটাই আমার কামনা।”


