ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বৈধতা নিয়ে ভোটের মাঠে ফিরলেন হাসিনা খান চৌধুরী

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন হাসিনা খান চৌধুরী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মোট ভোটারের শতকরা এক ভাগ (১%) ভোটারের স্বাক্ষরের জটিলতা দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা হাসিনা খান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আজ কমিশনের শুনানিতে তার আপিল মঞ্জুর হয় এবং তিনি নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত বৈধতা লাভ করেন।

হাসিনা খান চৌধুরী নান্দাইল আসনের সাবেক চারবারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর সহধর্মিণী এবং উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর মাতা।

তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে নির্বাচনী এলাকার ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। বিশেষ করে নান্দাইল আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত চার নেতার অনুসারীরা এই খবরে নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছেন। তারা মনে করছেন, হাসিনা খান চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণ লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করবে।

এছাড়া সমর্থকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসিনা খান চৌধুরীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।