ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল পৌরসভার মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা সামসুল হুদা সবুজ।।

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে মেয়র পদ প্রার্থী হিসেবে নিজেকে জানান দিচ্ছেন সাবেক ছাত্রনেতা ও তরুণ প্রজন্মের প্রেরণা  মো: সামসুল হুদা সবুজ।

তিনি  একটি আধুনিক, বৈষম্যহীন ও ডিজিটাল সেবা সমৃদ্ধ মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইতিমধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় তিনি ব্যাপক সাড়া ফেলেছেন এবং সাধারণ পৌরবাসীর নজর কেড়েছেন।

সামসুল হুদা সবুজ বিএনপির রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম হামিদ কোম্পানী ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও আদর্শিক নেতা। বাবার উত্তরসূরি হিসেবে ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী চেতনার আদর্শে বড় হয়েছেন সবুজ। তিনি নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের মনোনীত এজিএস প্রার্থী হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সাথে মিশে আছে তাঁর রক্ত ও আদর্শ।

বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক হিসেবে এলাকায় সামসুল হুদা সবুজের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। বিশেষ করে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের যেকোনো বিপদে তাঁকে সবসময় পাশে পাওয়া যায়। করোনাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে তাঁর মানবিক কর্মকাণ্ড সাধারণ মানুষের মনে গভীর আস্থার জায়গা তৈরি করেছে। তরুণ সমাজের কাছে তিনি একজন আইকন হিসেবে পরিচিত।

এ বিষয়ে মেয়র প্রার্থী সামসুল হুদা সবুজ বলেন, “আমি মেয়র পদের প্রার্থী হয়েছি কেবল ক্ষমতার জন্য নয়, বরং অবহেলিত নান্দাইল পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত শহরে রূপান্তর করতে। একটি দুর্নীতিমুক্ত পৌরসভা গঠন এবং নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। বিশেষ করে ডিজিটাল সেবা নিশ্চিত করে পৌরসভাকে একটি স্মার্ট মডেল হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।’

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।