ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ইয়াবাসহ যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টের :-কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আজিজুল হক সাগর (৩৫) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে পাইকলক্ষিয়া এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে আজিজুল হক সাগরকে দুই পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে মোবাইল কোর্টে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।