আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ):কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে কয়েক হাজার নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচিতে অংশ নেন।
পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিশ, জাতীয় নাগরিক পার্টি, ১১ দলীয় ঐক্যজোট এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের লক্ষ্য এখনও পূর্ণ বাস্তবায়ন হয়নি। আগামিতে স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনের উন্নয়নের স্বার্থে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান নেতাকর্মীরা।
প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল শুভেচ্ছা বক্তব্য দেন।
বক্তব্য শেষে পুরাতন কোর্ট বিল্ডিং থেকে গণমিছিল শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাট মহল মোড় হয়ে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুলেরঘাট মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার স্বাগত বক্তব্যের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আ.ন.ম. আব্দুল্লাহ মোমতাজ। এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন ও জাতীয় নাগরিক পার্টির সমন্বয়করা।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা বোরহান উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা মিনহাজ উদ্দিন, পৌর আমীর মাওলানা নাজমুল হক, সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, উপজেলা শিবিরের সভাপতি আকরাম হোসাইন, সেক্রেটারি জুবায়ের আব্দুল্লাহসহ উপজেলা ও প্রতিটি ইউনিয়নের থেকে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

