ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ  ও আলোচনা সভা” অনুষ্ঠিত

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ পাকুন্দিয়া :-কিশোরগঞ্জের পাকুন্দিয়া “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ  ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে পাকুন্দিয়া   উপজেলা পরিষদ হলরুমে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে সার্বিক পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাজাহান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরে ই আলম, উপজেলা কৃষি অফিসার মো: নুরে আলম, পাকুন্দিয়া মহিলা বিষয়ক কমকর্তা স্বপন কুমার দও পাকুন্দিয়া উপজেলা যুগ্ন আহ্বায়ক আতিকুর রহমান( মাসুদ), উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক পাকুন্দিয়া পৌর সভায় ভারপাপ্ত মেয়র,আ: কদ্দুছ,পাকুন্দিয়া পৌর বিএনপি সভাপতি এস,এম মিনহাজ উদ্দিন, বিভিন্ন স্কুলে শিক্ষকগণ , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান , সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও সহনশীলতা প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় ‘সামাজিক বিধানমান ঠিক রাখি’ এই স্লোগানে সবাই শপথ নেন সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করার।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সমাজ পরিবর্তনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।