ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ স্টাফ রিপোর্টের:- বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) রাত ৮টায় পাকুন্দিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের পরিচালনায় বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।

এ সময় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, ভিপি কামাল উদ্দীন এবং পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীন।

মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশবাসীর কল্যাণে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন অ্যাড. জালাল উদ্দীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, এরফান উদ্দীন মাস্টার, এমদাদুল হক মাসুদ, এমদাদুল হক ভুলু, হাবিবুর রহমান ভূঁইয়া, বিএনপি নেতা আহমেদ ফারুক খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুবদলের আহবায়ক মিজানুর রহমান সুমন, যুগ্ম আহবায়ক রাকিবুল আলম ছোটন, তাঁতীদলের সভাপতি মোস্তফা, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মীরা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।