পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপি সহ সভাপতি মাহফুজ রহমানকে দল থেকে বহিষ্কার করেন কিশোরগঞ্জ জেলা বিএনপি। জানাযায় পাকুন্দিয়া
পৌর বিএনপি’র সুপারিশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, কিশোরগঞ্জ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক দলীয় সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাকুন্দিয়া পৌর বিএনপি’র সহ-সভাপতি মাহফুজুর রহমান-কে দলীয় পদ থেকে বহিস্কার করেন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শনিবার ( ৯ আগস্ট) এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

