ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে পাকুন্দিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় একটি মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন, যিনি কটিয়াদি–পাকুন্দিয়া (কিশোরগঞ্জ-২) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। সভাপতিত্ব করেন মোঃ গোলাপ মিয়া ,সভাপতি ৮নং ওয়াড পাকুন্দিয়া পৌর সভায় এবং সঞ্চালনা করেন মোঃ শামছ উদ্দিন, সাধারণ সম্পাদক ৮নং ওয়াড, পাকুন্দিয়া পৌরসভা।

এতে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলায় যুগ্ম আহ্বায়ক, আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌর সভাপতি এস,এম মিনহাজ উদ্দিন,পাকুন্দিয়া উপজেলায় যুগ্ন আহব্বায়ক,পৌর সভায় ভারপ্রাপ্ত প্যানেল মেয়র আঃ কদ্দুস, পাকুন্দিয়া পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক পৌরসভা ৮নং ওয়াডের কমিশনার মোঃ সিদ্দিক হোসেন রিপন,পাকুন্দিয়া পৌর ছাএদলের সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌস প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তার সুস্থতা কামনায় সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। দোয়া শেষে মিলাদ ও তবারক বিতরণ করা হয়।।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।