ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত

আবু হানিফ, উপজেলা প্রতিনিধি
জুন ২৪, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া,প্রতিনিধি:-কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটর সাইকেলের ও টমটম মুখোমুখি সংঘর্ষে রিজবি (২৪) নামের কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁরই ভাতিজা মোটর সাইকেল আরোহী অনিক (১৪) নামের এক কিশোর।

সোমবার (২৩জুন) সন্ধ্যা ৮ দিকে উপজেলার হোসেন্দী-আজলদী গ্রামীণ পাকা সড়কের নারান্দী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত রিজবি উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আওলীয়াপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া বাজারে কাপড়ের ব্যবসায়ী ছিলেন। আহত অনিক একই এলাকার ইদ্রিস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে মোটর সাইকেলে করে তাঁরা দুইজন উপজেলার পুলেরঘাট বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। মোটর সাইকেলটি নারান্দী উচ্চ বিদ্যালয় দক্ষিণ পাশের ব্রিজের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি কাঠ বোঝাই টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় রিজবির। স্থানীয়রা গুরুতর আহত অনিককে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

পাকুন্দিয়া থানা তদন্ত মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।