আবু হানিফ স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দিকে উপজেলা বিএনপির পলিগ্যান স্কুলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডঃ জালাল উদ্দীন । এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধানের শীষের পক্ষে গণসমর্থন বৃদ্ধি বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনকে সক্রিয় করতে তৃণমূলের নেতা-কর্মীদের আরও সুসংগঠিত ও সচেতন হতে হবে।
সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

