নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর প্রতিনিধি:: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের নুরপুর গ্রামের ক্যান্সারে আক্রান্ত মুর্শিদ মিয়ার চিকিৎসার জন্য নগদ ৩৫ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।
মঙ্গলবার সকাল ১১টায় তিনি রোগীর বাড়িতে গিয়ে আর্থিক সহায়তার অর্থ মুর্শিদ মিয়ার হাতে তুলে দেন। সহায়তা প্রদানের সময় রোগীর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন অধ্যাপক রমজান আলী। তিনি রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলা আমীর ডা. ইয়াকুত আলী, সাবেক আমীর আবু তাহের মাস্টার, নায়েবে আমীর ফারুক আহম্মদ, সহকারী সেক্রেটারি ডা. নুরুজ্জামান আশরাফ, কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম, সরারচর ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান রাজন, সরারচর বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ রানা সহ স্থানীয় জামায়াত নেতা-কর্মীরা।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত মুর্শিদ মিয়া চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার ব্যয়ভার বহনে পরিবার আর্থিকভাবে চাপে থাকায় এ সহায়তা তাদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে বলে জানান স্বজনেরা।

