ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলাধীন ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি’র এক প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ) রাতে জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডস্টোর বাজারে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম সূর্যের নির্দেশনা ও অনুপ্রেরণায় এই সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিক উদ্দিন মাস্টার। সভার শুরুতে তিনি স্বাধীনতার ঘোষক  বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগ্রামী জীবন ও সাফল্যের কথা স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সিনিয়র বিএনপি নেতৃবৃন্দ, যুবদল এবং বিভিন্ন ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। সভায় উপস্থিত উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন: আব্দুল লতিফ মন্ডল, মনিরুজ্জামান শাহজাহান, মেনু মেম্বার, আলতাব হোসেন ভূঁইয়া, ফরিদ উদ্দিন বিডিআর, চান মিয়া, শামসুজ্জামান, যুব নেতা হাবিবুর রহমান সুমন, তুহিন মিয়া, শফিকুল ইসলাম, খলিল, হারুন, বোরহান, আব্দুল আউয়াল, রফিক মিয়া ,লিটন, আক্তার হোসেন, আব্দুল কাদির সহ আরো অনেকেই।

সভায় বক্তারা,  ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্বপূর্ণ তুলে ধরেন এবং নান্দাইল উপজেলা সদরে  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম সূর্য ও নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলামের নেতৃত্বাধীন বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি সফল্য মন্ডিত করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি উক্ত কর্মসূচি সফল করতে সকল স্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।