ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মঙ্গলবার ময়মনসিংহ সফরে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী: দিনভর নানা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি মঙ্গলবার (১২ মে) ময়মনসিংহ জেলা সফরে আসছেন। দিনব্যাপী এই সফরে তিনি জেলার তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিমন্ত্রী মঙ্গলবার সকাল ৭টায় ঢাকার গুলশানস্থ নিজ বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টায় তিনি ময়মনসিংহ সার্কিট হাউজে উপস্থিত হয়ে কিছুক্ষণ যাত্রা বিরতি করবেন। সফরসূচি অনুযায়ী, সকাল ১০:৩০ মিনিটে প্রতিমন্ত্রী তারাকান্দা উপজেলায় একটি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন। এরপর বেলা ১১:৩০ মিনিটে তিনি হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলা-বাহিরশিমুল রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। দুপুর ১২:৩০ মিনিটে একই উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা খাল এবং দুপুর ৩:৩০ মিনিটে সদর ইউনিয়নের কচুন্দরায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।

এছাড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি প্রতিমন্ত্রী রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেবেন। বিকেল ৪:৩০ মিনিটে তিনি হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন করবেন এবং সেখানে স্থানীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

সন্ধ্যায় ময়মনসিংহে সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে প্রতিমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এই সফরে প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহকারী একান্ত সচিব মহিদউদ্দিন আহমেদ, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, মোঃ ফরিদুর রেজা সাগর এবং গানম্যান মোঃ কামরুজ্জামান পিপিএম।

প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সফরটি সফল করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।