ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

লাঙল ছেড়ে ধানের শীষে: নান্দাইলে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৪, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে জাতীয় পার্টিতে বড় ধরনের ধস নেমেছে। দলটির সাবেক উপজেলা সভাপতির নেতৃত্বে শতাধিক প্রভাবশালী নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন।

নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহা’র নেতৃত্বে নেতাকর্মীরা জাতীয় পার্টির সকল পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী নবাগতদের ধানের শীষের তোড়া দিয়ে বরণ করে নেন।

যোগদানকারী উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ধীমান কুমার সরকার ও শাহজাহান ফকির, যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রিপন ও মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া, প্রচার সম্পাদক এনায়েত করিম ভূঁইয়া এবং দপ্তর সম্পাদক আবু তাহেরসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের শতাধিক সক্রিয় সদস্য।

যোগদান শেষে নবাগত নেতাকর্মীরা অঙ্গীকার ব্যক্ত করেন যে, তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইয়াসের খান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং আমৃত্যু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকবেন।

অনুষ্ঠানে হাসনাত মাহমুদ তালহা বলেন, “আমরা ২০২৪ সালের জানুয়ারি মাসেই জাতীয় পার্টির উপজেলা ও পৌর কমিটি থেকে পদত্যাগ করেছিলাম। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ আমরা বিএনপিতে শামিল হয়েছি। যতদিন বেঁচে থাকবো, ইনশাআল্লাহ বিএনপির পতাকাতলে থেকেই দেশ ও মানুষের সেবা করে যাবো।”

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, “আজকের এই যোগদান বিএনপির শক্তিকে আরও সুসংহত করবে। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নান্দাইল গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই। যারা আজ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত করি।

এসময় অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।