শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক এবং বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই বার্তা দেন, যেখানে তিনি নান্দাইলের সর্বস্তরের জনসাধারণের প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেছেন।
এছাড়া আরও লেখা আছে, “সকল ভেদাভেদ ভুলে আপনার মার্কা ধানের শীষকে বিজয়ী করুন।” এই স্লোগানের মাধ্যমে তিনি দলের সকল কর্মী ও সমর্থকদের মধ্যে ঐক্য এবং সংহতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। ব্যক্তি নয়, দলের কথা চিন্তা করে সকলেই ঐক্যবদ্ধের মাধ্যমে ধানের শীষ প্রতীকে বিজয় ঘোষণা করে দলকে সামনে এগিয়ে নেওয়ার জোর আহ্বান জানান তিনি।
বিএনপি’র মনোনীয়ত প্রার্থীর এই আহ্বানের মাধ্যমে তিনি স্থানীয় ভোটারদের কাছে পৌঁছাতে এবং দলের সকল স্তরের মানুষকে একত্রিত করে নির্বাচনী প্রচারণায় গতি আনতে চাইছেন। ধারণা করা হচ্ছে, এই আহ্বানের পর নান্দাইলে বিএনপির নেতাকর্মীরা আরও বেশি উজ্জীবিত হবেন এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার চেষ্টা করবেন।

