ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

হয় মাদক ছাড়বেন, না হয় পাকুন্দিয়া ছাড়বেন’— এমপি জালাল উদ্দীন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুলাই ৩, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

[ মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ‘হয় মাদক ছাড়বেন, না হয় পাকুন্দিয়া ছাড়বেন’— এমপি অ্যাডভোকেট জালাল উদ্দীনের কঠোর হুঁশিয়ারি ]

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলার পূর্ব লক্ষীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাকুন্দিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, “হয় মাদক ছাড়বেন, না হয় পাকুন্দিয়া ছাড়বেন।” তিনি আরও বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

বিশেষ অতিথির বক্তব্য দেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. আরিফুর রহমান।।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান (মাসুদ), যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান কামাল উদ্দিন, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস. এম. মিনহাজ উদ্দিন, পূর্ব লক্ষীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাকিম মাস্টার, মোস্তাফা কামাল জুয়েল, যুবদল নেতা আমিনুল হক (জজ), মো. সিদ্দিক হোসেন রিপনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
সমাবেশ শেষে বক্তারা মাদকমুক্ত পাকুন্দিয়া গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।