ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

[ ৬৮ হাজার গ্রাম বাঁচলে, বাংলাদেশ বাচঁবে] ‘ আধুনিক নান্দাইল গড়তে লাঙ্গলে ভোট দিন ’ – হাসমত মাহমুদ তারিক

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল নির্বাচনী এলাকাকে আধুনিক স্বনির্ভর নান্দাইল উপজেলা হিসাবে গড়ে তুলতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি জোর আহব্বান জানিয়েছেন সংসদ সদস্য প্রার্থী হাসমত মাহমুদ তারিক। তিনি নান্দাইল আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ভোটারদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।

এছাড়া তিনি বলেন, পল্লী বন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর জাতীয় পার্টির ‘৬৮ হাজার গ্রাম বাচঁলে, বাংলাদেশ বাঁচবে” এই স্লোগান বাস্তবায়নে দলের একনিষ্ট কর্মী হিসাবে কাজ করে যাচ্ছেন। জাতীয় পার্টি সবসময় স্বাধীনতার পক্ষের শক্তি। তাঁরা কৃষক ও মেহনতি মানুষের পক্ষে কাজ করে। দেশ ও জনগণের উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নেই।

নান্দাইলবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, এ নির্বাচনে তিনি ভোটে নির্বাচিত হলে নান্দাইলের সর্বস্তরের জনগণের জন্য বৈষম্যহীন সেবা প্রদান করবেন। নান্দাইলের বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি সহ শিক্ষার মান উন্নয়নে নান্দাইলে একটি বিশ^ বিদ্যালয় স্থাপন করবেন। পাশাপাশি নান্দাইলবাসীর জন্য উন্নত স্বাস্থ্য সেবা সুনিশ্চিতকরণ, কৃষকদের জন্য স্ব-স্ব ইউনিয়নের বীজ ও সার বিতরণ কার্যক্রম, মহিলা ভোটারদের ন্যায্য অধিকার সহ জনগণের জানমালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

তবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে লাঙ্গল প্রতীকের বিজয় সুনিশ্চিতের মাধ্যমে নান্দাইলবাসীকে আধুনিক নান্দাইল উপহার দিবেন বলে আশা প্রত্যাশা ব্যক্ত করছেন।

উক্ত মতবিনিময় সভায় প্রেসক্লাব নান্দাইলের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।