ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শামছুল ইসলাম রহমানী

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্স :॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দলীয় প্রার্থী হিসেবে মুফতি শামছুল ইসলাম রহমানীর নাম ঘোষণা করা হয়েছে। গত ১৭ই আগস্ট দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা সভাপতি এবং নান্দাইল উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুফতি শামছুল ইসলাম রহমানী এলাকায় একজন পরিচিত ব্যক্তিত্ব এবং দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি স্থানীয় পর্যায়ে শিক্ষা বিস্তার, দাওয়াতি কার্যক্রম এবং জনসেবামূলক নানা উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে জানা গেছে।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মুফতি রহমানী উপস্থিত গণমাধ্যমকর্মী ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “নান্দাইলের জনগণের আস্থা ও দোয়া নিয়ে আমি ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করছি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, ইসলামী শিক্ষা বিস্তার, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং জনসেবামূলক উন্নয়নই আমার মূল লক্ষ্য।”

স্থানীয় খেলাফত মজলিসের নেতারা জানান, নান্দাইলের জনগণ দীর্ঘদিন ধরে একজন সৎ, যোগ্য ও আলেম প্রার্থী প্রত্যাশা করে আসছিল। খেলাফত মজলিসের এই প্রার্থী ঘোষণার ফলে আসন্ন নির্বাচনে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদী। তারা মনে করছেন, মুফতি শামছুল ইসলাম রহমানীর প্রার্থিতা স্থানীয় ভোটারদের মধ্যে সাড়া ফেলবে এবং নির্বাচনের মাঠে একটি নতুন মেরুকরণ তৈরি করবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।