ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

আওয়ামী লীগের নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য, গুপ্ত মিছিল ও অপপ্রচারের বিরুদ্ধে ময়মনসিংহের নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকাল ৫ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নান্দাইল উপজেলা শাখা’র উদ্যোগে উপজেলা সদর নতুন বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের স্লোগানে রাজপথ উত্তাল হয়ে ওঠে। মিছিল শেষে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের কার্যক্রম স্থগিত আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়। বক্তারা বলেন, আওয়ামী লীগ এখন সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে অপপ্রচার ও গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। রাজপথে এদের কোনো ঠাঁই হবে না।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, রেজাউল করিম, আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুরুল হক মঞ্জু, অলি উল্লাহ অলি, নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির ও সদস্য সচিব মো. রফিজুজ্জামান ভূইয়া মনির, হাসনাত মাহমুদ তালহা।

এছাড়াও ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, উপজেলা যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহম্মেদ অনিক, ইউনিয়ন বিএনপি নেতা রফিক উদ্দিন মাস্টার, কামরুজ্জামান গেনু, আব্দুল বারেক মাস্টার, রতন মিয়াসহ পৌরসভা ও ১৩টি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেয়।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।