ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাফসান (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাফসান ওই বাড়ির মুস্তাকিমের ছেলে এবং দেওয়ান মিয়ার নাতি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু রাফসান সকালে ঘরের ভেতর খেলছিল। খেলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে অবশেষে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন তারা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় ৯নং ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম জানান, খেলাধুলার সময় অসাবধানবশত শিশুটি পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে শিশুটি পানিতে পড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।