ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে নান্দাইলের ১১ নং খারুয়া ইউনিয়নে আলহাজ্ব ওয়ালিউল্লাহর সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত

শাহজাহান ফকির
এপ্রিল ২৬, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নে এক বিশেষ নির্বাচনী আলোচনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজাপুর গ্রামে অনুষ্ঠিত এই সভায় প্রধান কেন্দ্রবিন্দুতে ছিলেন ১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী ও সফল সভাপতি এবং নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মোহাম্মদ ওয়ালিউল্লাহ।

বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম রতন মাস্টারের সভাপতিত্বে এবং মাওলানা সোহাগ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন মন্ডল এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূঁইয়া। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহান ভূঁইয়া, আঃ রাজ্জাক, আঃ ছামাদ, আঃ সালাম, ও নুরুল ইসলামসহ রাজাপুর ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় বক্তারা আলহাজ্ব মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেবের রাজনৈতিক প্রজ্ঞা ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। উপস্থিত সকলেই আগামী দিনের নির্বাচনে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং তাকে পূর্ণ সমর্থন প্রদান করেন।

বক্তারা বলেন, ইউনিয়নের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে আলহাজ্ব ওয়ালিউল্লাহর বিকল্প নেই।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামী নির্বাচনের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এলাকাবাসীর এই স্বতঃস্ফূর্ত সমর্থন আসন্ন নির্বাচনে ১১ নং খারুয়া ইউনিয়নে এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।