ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল পৌরসভার উন্নয়নে ১১ কোটি ৫৮ লক্ষ টাকার বরাদ্দ চাইলেন ইয়াসের খান চৌধুরী এমপি

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২১, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনদুর্ভোগ লাঘবে ১১ কোটি ৫৮ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর ডি.ও (আধা-সরকারি পত্র) প্রদান করেছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সম্প্রতি পাঠানো এই চিঠিতে সংসদ সদস্য উল্লেখ করেন, ২৩ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট নান্দাইল একটি “ক” শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এর নিজস্ব রাজস্ব আয় অত্যন্ত সীমিত। ফলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের পর উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজনীয় তহবিল অবশিষ্ট থাকে না। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় পৌরসভার অনেক গুরুত্বপূর্ণ রাস্তা ও ড্রেন বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

চিঠিতে দ্রুত বাস্তবায়নের জন্য ৭টি গুরুত্বপূর্ণ প্রকল্পের তালিকা পেশ করা হয়েছে। প্রকল্পগুলো হলো: ১. নান্দাইল বাজার মোরগ মহালে আরসিসি সড়ক নির্মাণ (২১২.৫০ লক্ষ টাকা)। ২. আমোদাবাদ এলাকায় সড়ক উন্নয়ন (১৭০.৫০ লক্ষ টাকা)। ৩. চার আনিপাড়া শহীদ মিনার হতে শাহমূলকত শাহ দরগাহ পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণ (২০০ লক্ষ টাকা)। ৪. দেওয়ানগঞ্জ রোড হতে মোয়াজ ইবনে জাবাল মাদ্রাসা পর্যন্ত সড়ক উন্নয়ন ও সড়ক বাতি স্থাপন (১০০ লক্ষ টাকা)। ৫. কাঁঠালীপাড়া ঘেরের ঘাট হতে খালপাড় পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ (১৫০ লক্ষ টাকা)। ৬. গাছিনা পাড়ায় সড়ক উন্নয়ন (১৫০ লক্ষ টাকা)। ৭. ভাষা সৈনিক খালেক নেওয়াজ খান রোডের শেষাংশ হতে নরসুন্দা নদী পর্যন্ত সড়ক নির্মাণ (১৭৫ লক্ষ টাকা)।

এমপি ইয়াসের খান চৌধুরী চিঠিতে আশা প্রকাশ করেন যে, এই বিশেষ বরাদ্দটি অনুমোদিত হলে নান্দাইল পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে।

নান্দাইলের সাধারণ জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন প্রত্যাশা করছেন।

এ বিষয়ে নান্দাইল পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর কমিশনার মো: রফিকুজ্জামান ভূঁইয়া মনির জানান, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি তিনি নান্দাইলবাসীকে দেওয়া প্রতিশ্রুতি এক এক করে বাস্তবায়ন করে যাচ্ছে। তাছাড়া বিএনপি ক্ষমতায় এলে দেশ ও জনগণের উন্নয়ন হয়। কারণ বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণে বিশ্বাসী।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।