ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে মহিলা দলের উঠান বৈঠক ও তারেক রহমানের ৩১ দফার আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১নং বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত মহিলা দলের এক উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করতে ফলজ গাছের চারা এবং বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।

বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডক্টর এ কে এম শামসুল ইসলামের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র এফএফএম আজিজুল ইসলাম পিকুল, নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুবদল নেতা বাবু পল্লব রায়,  উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির, জেলা যুব দলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূইয়া বিপ্লব প্রমুখ।

উপস্থিত নেতৃবৃন্দ তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং এর সফল বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মহিলা দলের সদস্যরা সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার প্রত্যাশা নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়, যা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আয়োজকরা জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।