ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে স্কাউটস এর আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত।। 

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক ;:: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ স্কাউটস নান্দাইল শাখার আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ শে জুন) আনন্দঘণ ও উৎসবমুখর পরিবেশে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত কাব  কার্নিভাল অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট এর সভাপতি শারমিনা  সাত্তার।

 নান্দাইল উপজেলা স্কাউটস এর কমিশনার ও চারিআানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান নাসিমের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা, উপজেলা স্কাউটস এর সম্পাদক খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

পরে স্কাউটস দলের সদস্য ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।