পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, গাছের চারা বিতরণ, যুব গণজমায়েত ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়া ঐতিহাসিক ঈদগাহ ময়দানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন খানের সভাপতিত্বে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত যুব গণজমায়েতে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সহসভাপতি বাবু জীবন চন্দ্র দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, কামাল উদ্দিন ও হাবিবুর রহমান দুলাল।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জজ ও মোস্তফা কামাল জুয়েল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম উজ্জলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্যসচিব মশিউল হক উজ্জল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা ঐতিহাসিক ঈদগাহ ময়দানে জড়ো হন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বিতরণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা।
আবু হানিফ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মোবাইল: ০১৭৪৫০৮৭০৭৭
![]()

