ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় সুখিয়া ইউনিয়ন বিএনপি’র নেতা বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১০নং সুখিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মনিরুল ইসলাম শামীম।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের পদ্ম কুড়ি বিলের পাড়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম শামীম অভিযোগ করে বলেন, সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামের মৃত মনু মিয়ার ছেলে মো. হিমেল আহম্মদ (৩০), মৃত দুদু কর্তার ছেলে মো. নজরুল ইসলাম (৪৮), মৃত আলা উদ্দিনের ছেলে মো. মামুন (৩০), মৃত জিলু মিয়ার ছেলে মুখলেছ (৬০), মৃত নূরে উদ্দিনের ছেলে মিলন মিয়া (৬০), মৃত মহর উদ্দিনের ছেলে মামুন (৩৫), মৃত খুর্শিদের ছেলে শামসুল হক (৪৮)সহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে সুখিয়া মৌজার পদ্মকুড়ি বিলের ফিশারী ও পোল্ট্রি খামারে ক্ষতি সাধন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

তিনি আরও বলেন, গত ১ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে মো. হিমেল আহম্মদসহ তার সহযোগীরা ফিশারী ও খামারের কাছে এসে তাকে গালিগালাজ করে এবং তার নিজের ফেসবুক আইডি থেকে শামীমের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে। একপর্যায়ে তারা ফিশারীর পাড়ে থাকা প্রায় ৫০০টি কলাগাছ কেটে ফেলে, যাতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়াও অভিযুক্তরা হুমকি দিয়ে বলেন, আইনগত ব্যবস্থা নিলে তাকে ও খামারের শ্রমিকদের হত্যা করা হবে এবং ফিশারীতে বিষ প্রয়োগ করে প্রায় ৬০ লাখ টাকার মাছের ক্ষতি করা হবে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুখিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক দৌলত মুরসালিন ইসলাম রনি সহ স্থানীয় নেতাকর্মীরা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।