নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর,কিশোরগঞ্জ: আসন্ন ত্রয়োদশ নির্বাচন কে সামনে রেখে কিশোরগঞ্জ-৫আসনে ব্যাস্ত সময় পার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃরমজান আলী,তিনি বাজিতপুর উপজেলার বিভিন্ন জায়গায় ধারাবাহিক ভাবে গণসংযোগ,পথসভা,উঠান বৈঠক করছেন।
আজ বাজিতপুর উপজেলা বলিয়াদী,দিলাপুর,হালিমপুরে গণসংযোগ ও পথসভা করেন।সকাল ১০.০০ঘটিকায় দিলালপু ইউনিয়নে মামিরাবাদ,দিলালপুর বাজার এলাকায় গণসংযোগ করেন।বিকাল তিন ঘটিকায় বলিয়াদী ইউনিয়নের শিমুলতলা,ঘোড়াদ্বাড়া এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে পথসভা করেন।সন্ধায় হালিমপুর ইউনিয়নের ডুলিরচর এলাকায় পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃরমজান আলী,এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাংবাদিক শামসুল আলম সেলিম,বাজিতপুর উপজেলা আমীর ডাঃইয়াকুত আলী,নায়েবে আমীর ফারুক আহম্মদ,সেক্রেটারী ডাঃমোবারক উল্লাহ,উপজেলা কর্মপরিষদ সদস্য রুবেল খান,মাহবুবুর রহমান রাজন, পৌর সভাপতি রফিকুল ইসলাম,হালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হান্নান,
দিলালপুর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম,বলিয়াদী ইউনিয়ন সেক্রেটারী ডাঃহারিছ খান,সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

